ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

আলী রেজা
রাজবাড়ী :

রাজবাড়ীতে ট্রেনে কাটা অজ্ঞাত (২৫) বছর বয়সী এক যুবকের মরদের উদ্ধার করেছে রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী-ভাঙ্গা রেলওয়ের রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে কোন ট্রেনের নিচে ওই যুবক কাটা পরেছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, রাতে রাজবাড়ী-ভাঙ্গা রুটের পাঁচুরিয়া এলাকা ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে কোন ট্রেনের নিচে কাটা পরে ওই যুবক নিহত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লেখক