ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পার্বতীপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডারভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ সভা

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রতিরোধে করণীয় নির্ধারণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি মো. ইয়াদ আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

সভায় ডেমোক্রেসি ওয়াচের জেলা কর্মসূচি সমন্বয়কারী শহিদুল রহমান প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকারে নাগরিক সমাজকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে যুবসমাজ, প্রান্তিক নারী এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ। পাশাপাশি সরকারি সেবা সহজলভ্য করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, আইসিটি কর্মকর্তা আজহারুল হক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হাফিজুল হক, তথ্য আপা আফরোজা খাতুন, ইউপি সদস্য আঞ্জুমআরা ইয়াসমিন, গণস্বাস্থ্য কেন্দ্রের মোবাশ্বেরা বেগম, যুব প্রতিনিধি মুনিরা আখতার, মানিক কুমার বাসফোঁড়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

সভার বক্তারা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নির্মূল এবং নারী-পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠায় সকল পক্ষের সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন, ফেসিং প্রকল্প দিনাজপুরের সিনিয়র প্রোগ্রাম অফিসার মোফাখ্খারুল ইসলাম।

লেখক