ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রাজবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন অর্ধ্বগতির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণসহ কয়েকদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়কের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়|

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আনিসুর রহমান খোকন, রাজবাড়ী জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, জেলা কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ^াস ও গণতান্ত্রিক মহিলা সমিতি রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাছিমা আক্তার এলি প্রমুখ|

এসময় তারা শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণকে বাঁচাতে “সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, হোটেল সেক্টরে সরকার ঘোষিত মজুরির গেজেট বাস্তবায়ন, বাজারদরের সাথে সংগতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, সাম্রাজ্যবাদী চীন-রাশিয়াকে মোকাবিলায় মার্কিলের সামরিক ঘাঁটি ও রণনৈতিক লক্ষ্যের সাথে সম্পর্কিত দাসত্বের বাণিজ্যচুক্তির বাতিলের দাবিও জানান|

লেখক