ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

নওগাঁয় পুলিশের অভিযানে ৬ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার, ৫টি চোরাই গরু উদ্ধার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং র‍্যাব-১২, বগুড়ার সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে নাটোরের সিংড়া থেকে আন্তজেলা গরু চোর চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় তাদের হেফাজত থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে এ ঘটনায় মোট ছয়জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুরে সংঘটিত একাধিক গরু চুরির ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কৃষকের মূল্যবান সম্পদ রক্ষায় গরু চোরদের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

 

লেখক