ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকা, এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকা, এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক,শিক্ষিকা ও  কেয়ারটেকারদের নিয়ে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭জুলাই-২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। মোঃ রেজাউল করিমের সন্ঞ্চলনায় ও মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসাইন (সবুজ)।

 বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন,মসজিদ ভিত্তিক এই শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এবং তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি এই কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারদের আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কেয়ারটেকার, মাওলানা আব্দুল জলিল, সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ, মোঃরফিকুল ইসলাম, আব্দুল হাই আল হাদি প্রমখ। দোয়ার মাধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

লেখক