ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

 নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বান্দাইখাড়া সরদারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত লিমন হাসান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে লিমন হাসান নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালেও দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

লেখক