ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

শ্রীপুর থানা পুলিশের অভিযানে ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০১জন

মো. মুক্তাদির হোসেন
স্টাফ রিপোর্টার:

১৭-০৪-২০২. আনুমানিক ২৩:১০ ঘটিকায় অফিসার ইনচার্জ, শ্র্রীপুর থানা এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল মন্ডলসহ একটি চৌকস আভিযানিক দল গোপান সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মুলাইদ সাকিনস্থ আসামী আব্দুল কাদের (৪০), পিতা-মৃত আশরাফ আলী এর চৌচালা টিনসেড বিল্ডিং এ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল কাদের (৪০) কে আটক করে। আভিযানিক দল আসামী আব্দুল কাদের (৪০) এর দেহ ও রুম তল্লাশীকালে তার হেফাজতে থাকা বেড রুমে আলমারীর ডান পার্শ্বে নিচের ড্রয়ার থেকে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ৩৮টি প্যাকেটের প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে ৭৬০০ পিস গোলাপী রঙ্গের ইয়াবা ট্যাবলেট এবং ০১টি প্যাকেটে ১৯০ পিস লালচে রঙ্গের ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৭৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার মূল্য আনুমানিক ২৩,৩৭০০ টাকা এবং ওজন আনুমানিক ৭৭৯ গ্রাম। এ সংক্রান্তে শ্রীপুর থানার এসআই(নিঃ)/মোঃ আব্দুল জলিল মন্ডল (মোবাঃ ০১৭১৬-৫২৩৭২৬) এর অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার মামলা নং-৪৯, তারিখ: ১৮-০৮-২০২৬খ্রি. ধারা: ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ) ধারা রুজু করা হয়। আসামীকে আব্দুল কাদের (৪০) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন। ঘটনার সাথে জড়িত আর কোন আসামী জড়িত আছে কিনা এ সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে। আসামী আব্দুল কাদের (৪০) এর বিরুদ্ধে ইতোপূর্বে শ্রীপুর থানায় ০৫টি মাদক মামলা দায়ের করা হয়েছে ।

লেখক