ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সরকারি জায়গা থেকে গাছ কাটায় ৩০ হাজার টাকা জরিমানা

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে সরকারি জায়গা থেকে অবৈধভাবে গাছ কাটার দায়ে মিন্টু প্রামাণিক নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর গ্রামের দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

অভিযানে সরকারি জায়গা থেকে গাছ কাটার অভিযোগের সত্যতা পাওয়ায় মিন্টু প্রামাণিককে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক