ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাস্তার ধারে পড়েছিল অজ্ঞাত নারীর নিথর দেহ

রাজবাড়ী জেলা সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর এলাকা থেকে আনুমানিক ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজবাড়ী সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে স্থানীয় লোকজন শহীদ ওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের নিমতলা থেকে কোলারহাট গামী সড়কের ষাটনল ব্রীজ সংলগ্ন এলাকায় মরদেহটি পরে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠায়। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, সকালে এক নারীর মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডি ও পিবিআই এর মাধ্যমে নিহতের পরিচয় শনাক্তের চেষ্ট চলছে।

লেখক