ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে আখ খেতে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, গ্রেপ্তার-১

রাজবাড়ীর গোয়ালন্দে আখ খেতে দেওয়া অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকসন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার এডি মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

গ্রেপ্তার ব্যক্তির নাম রফিকুল ইসলাম মৃধা (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার আইনুদ্দিন প্রামানিক পাড়ার জলিল মৃধার ছেলে।

র‌্যাব জানায়, বিদ্যুতায়িত হয়ে নারী মৃত্যুর ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য গোয়ালন্দ ঘাট থানা পুলিশ র‌্যাবের কাছে একটি অধিযাচনপত্র প্রেরণ করে। তারই ধারাবাহিকতায় আসামিকে গ্রেপ্তারের অভিযান পরিচালনা করা হয়।

শনিবার রাত দুইটার দিকে ফরিদপুরের কোতায়ালী থানার বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর উপজেলার চর দৌলতদিয়ার বাসিন্দা নবিরন নেসা (৫৫) নামে এক নারী ধানের জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পাশের একটি আখ খেত থেকে স্বজনেরা ওই নারীর মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে মরদেহ বাড়িতে নিয়ে পরের দিন সকালে দাফন করার প্রস্তুতি নিচ্ছিল পরিবার। এক পর্যায়ে জানা যায় আখ খেতে চুরি ঠেকাতে অবৈধ বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর মৃত্যু হয়েছে। পরে পুলিশ গিয়ে মরদেহ নিয়ে এসে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

লেখক