ব্রেকিং নিউজ নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবিসমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভীআত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা

নওগাঁর আত্রাইয়ের পতিসর সড়কের সৌন্দর্যবর্ধনে তালগাছের চারা রোপণ

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক পতিসর সড়কের সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সড়কের দুই পাশে তালগাছের চারা রোপণের মাধ্যমে এলাকাটিকে আরও নান্দনিক ও পরিবেশবান্ধব করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। উদ্বোধনকালে তিনি বলেন, তালগাছ আমাদের দেশের ঐতিহ্যবাহী বৃক্ষ। এটি পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্যও বৃদ্ধি করে। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে ভবিষ্যতে এ সড়কটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

এ সময় দলীয় নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা সড়কের বিভিন্ন স্থানে তালগাছের চারা রোপণ করেন। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

উদ্যোক্তারা জানান, পতিসর সড়কটি স্থানীয় মানুষের চলাচলের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও গুরুত্বপূর্ণ। সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের জন্য স্থানীয়দের সহযোগিতা নেওয়া হবে বলেও জানান তারা।

তারা আরও বলেন, পর্যায়ক্রমে সড়কের অন্যান্য অংশেও তালগাছসহ বিভিন্ন দেশীয় বৃক্ষের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পতিসর সড়ককে একটি দৃষ্টিনন্দন, ছায়াঘেরা ও পরিবেশবান্ধব সড়কে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

লেখক