ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ গ্রেপ্তার ৪

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ’ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় জোরপূর্বক নেওয়া স্বাক্ষরযুক্ত স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জয়পুরহাটের আক্কেলপুরের এক স্কুল শিক্ষককে পরিচিত এক নারী জরুরি কথা বলার অজুহাতে নওগাঁ শহরের একটি বাসায় ডেকে নেন। সেখানে তাকে আটকে মারধরের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা এবং ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও দুই লাখ টাকার চেকে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—চামেলী আক্তার মিলি (৪৫), রাকিব হাসান (২৯), সোহরাব হোসেন (২৬) ও নাঈম হোসেন (২৫)।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে ভয়ভীতি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

লেখক