ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বিনোদপুরের বাইতুল ফালাহ জামে মসজিদে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই সেপ্টেম্বর) রাতে রাজবাড়ী পৌরসভাধীন বিনোদপুরস্থ মন্ডল বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করেন রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যিবী।

বাইতুল ফালাহ্ জামে মসজিদের সভাপতি মোঃ ময়েন উদ্দিন মন্ডল মোহনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন শ্রীপুর খাদেমুল উলুম মাদ্রাসার প্রভাষক(হাদীস) মুফতি মুস্তাফিজুর রহমান হামিদী।
মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোল্লা পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসুল্লি উপস্থিত ছিলেন।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা করা হয়। এ সময় স্থানীয় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। পরে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মসজিদ কমিটি বলেন প্রতিবছরই আমাদের মসজিদে বাৎসরিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিলের আয়োজন করা হবে ইনশাআল্লাহ। 

লেখক