আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার গোবিন্দগঞ্জ ৫নং সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মো:জান্নাতুল বাকি ।
দীর্ঘদিন থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন মো: জান্নাতুল বাকি ।
এরই মধ্যে ভোটারদের সঙ্গে মতবিনিময়, বৈঠকসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসব অনুষ্ঠানে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজের প্রার্থিতার পক্ষে জনসমর্থন গড়ে তুলার চেষ্টা করছেন তিনি।
স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি ইউনিয়নের মানুষের সঙ্গে সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগকে নিজের রাজনৈতিক পথচলার অন্যতম শক্তি হিসেবে দেখছেন মোঃ জান্নাতুল বাকি ।
তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, তরুণ সমাজকে খেলাধূলা উৎসাহ ও সহযোগিতা, মাদকমুক্ত সমাজ গড়া, তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে চেয়ারম্যান পদে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।
মোঃ জান্নাতুল বাকির ঘনিষ্ঠরা বলছেন, ৫ নং সাপমারা ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দিতে চান। বিশেষ করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরছেন তিনি। মো:জান্নাতুল বাকি বলেন, ৫ নং সাপমারা ইউনিয়নের মানুষের পাশে থেকে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করেছি। সুযোগ পেলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ৫ নং সাপমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতাও অনেক বাড়ছে। ফলে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও তৃণমূলের সমর্থনের হিসাব-নিকাশে কার অবস্থান কতটা শক্তিশালী হয়-সেদিকেই এখন নজর ইউনিয়নবাসীর।