ব্রেকিং নিউজ নওগাঁয় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারনওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান

জমি-জমা নিয়ে বিরোধের জেরে পার্বতীপুরে সংঘর্ষ, নারীসহ আহত ৩

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে নিজের জমিতে বাঁশের বেড়া দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় লায়লা পারভীন (৪০) নামে এক গৃহবধূকে হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সকালে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের আবুল হোসেন তার নিজের জমিতে বাঁশের বেড়া দিতে যান। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার প্রতিপক্ষ মজর উদ্দিন ও খালেকসহ তাদের দলবল ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা আবুল হোসেনের ওপর চড়াও হলে তাকে বাঁচাতে তার স্ত্রী লায়লা পারভীন (৪০) এগিয়ে আসেন। এ সময় প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে বেপরোয়া মারপিট শুরু করে। একপর্যায়ে লায়লা পারভীন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত হলদীবাড়ী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই সংঘর্ষে উভয়পক্ষের আরও অন্তত দু’জন কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষ মজর উদ্দিন, খালেকসহ জড়িতদের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার এস আই মানিক চন্দ্র বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

লেখক