ব্রেকিং নিউজ নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩“পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ডবেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ১কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগপার্বতীপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, প্রাণ গেল প্রধান শিক্ষকের

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো আরোহী যুবকের

রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবকের নিহতের ঘটনা ঘটেছে রোববার (২৫ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা সদর উপজেলার চন্দনী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত যুবকের নাম নুর আলম (২৮)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সাকাউল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড এলাকা পার হলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। এঘটনায় মোটরসাইকেলচালক নুর আলম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থাকমপ্লেক্সে নিয়ে যায়।

এবিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর পক্রিয়াধীন রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

লেখক