পার্থ বেপারী ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শীতার্তেদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১০ই জানুয়ারি বিকাল ০৫ টার সময়
গুয়াটন আবাসন এর নতুন ঘর পরিদর্শন এ আসেন বিভাগীয় কমিশনার জনাব আমিন উল আহসান। এসময় তিনি সবার মাঝে শীতবস্ত্র বিতরন করেন। শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী ও ঝালোকাঠি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার সহ শেখেরহাট ইউনিয়ন এর বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল আমিন খান সুরুজ প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ সামিম হোসেন ও শেখেরহাট ইউনিয়ন পরিষদের সচিব জনাব মনির হোসেন, গুয়াটন ০৬ নং ওয়াড এর ইউপি সদস্য মাসুদ রহমান ও শেখেরহাট ইউনিয়ন যুবলীগ এর তথ্য গবেষণা সম্পাদক জনাব সাইদুল বাসার নাইম।