ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীতে ভারতীয় ২৯৮ বোতল ফেন্সিডিল সহ প্রাইভেট কার আটক, আসামি পালাতক

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ১১ মার্চ শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় উপজেলার গৌরীপুর ইউনিয়নের কদমতলী বাজার থেকে এসব মদ ও প্রাইভেটকার আটক করা হয়।

থানার সুত্রে জানা গেছে, শনিবার রাত আড়াই টার দিকে ঝিনাইগাতী হাইওয়ে টহল পুলিশের সামনে দিয়ে প্রাইভেটকারটি দ্রুত ঝিনাইগাতী থানাধীন কইরোট দিয়ে নালিতাবাড়ীর দিকে রওনা হলে পিছু নেয় ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা, এএসআই আতিকুর রহমান সহ টহল পুলিশের টিম। পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেট কারটি নালিতাবাড়ীর দিকে না গিয়ে নন্নী রোড়ে যেতে থাকে। কদমতলী বাজারের কাছে গিয়ে প্রাইভেটকারটি রেখে আসামীরা পালিয়ে যায়। পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে গাড়ীর ভিতর থেকে ২৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে ফেনসিডিল সহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত প্রাইভেটকারটি সহ অজ্ঞাতনামা আসামীদের নামে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

লেখক