ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কোরআনের পাখিদের সাথে ইফতারের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সীতাকুণ্ডের একটি রেষ্টুরেন্টে বাড়বকুণ্ডের বশিরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার কোরআনের পাখিদের নিয়ে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের।

ইফতার শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিপ্লাস টিভির সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ইলিয়াস ভূঁইয়া, ফারহান সিদ্দিকী, সোহরাব হোসাইন আরমান, আলী আকবর জাসেদ, আক্তার হোসেন এলিট, ওমর ফারুক, ইকবাল হোসেন, তাহের।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি পারভেজ, সাধারন সম্পাদক করিম, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আলী আরিফ, প্রচার সম্পাদক ইউনুস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাফি, ক্রীড়া সম্পাদক মিশহারুল ইসলাম মুরাদ, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় খান, মেহেদী হাসান প্রমুখ।

অতিথিরা বলেন, সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজের মাধ্যমে দ্রুত মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমরা চাই এই ধারা অব্যাহত রেখে সামনের দিনগুলোতেও সীতাকুণ্ডের অসহায় মানুষের জন্য কাজ করে যাবে সংগঠনটি।

ইফতার ও দোয়া মাহফিলে অতিথি, কোরআনের পাখি ও সদস্যরাসহ প্রায় শতাধিক রোজাদার একসাথে ইফতার করেন।

লেখক