ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে শালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে এক গৃহবধুকে (২০) ধর্ষণ করার অভিযোগে দুলাভাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
ওই ব্যক্তির নাম আতাউর রহমান মন্ডল ওরফে আতা (৪০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। আতাউরের বাবার নাম আবদুল গণি মন্ডল।
থানা সূত্রে জানা যায়, ভূক্তভোগি গৃহবধু ওই ব্যক্তির
পূর্বপরিচিত ও আত্মীয় (দুলাভাই)। অনেক দিন ধরে আতাউর তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলো। ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গৃহবধুর ঘরে প্রবেশ করে আতাউর। এসময় তাকে ধর্ষণ করা হয়। তিনি এক পর্যায়ে চিৎকার দিলে আতাউর পালিয়ে যায়। রোববার আতাউরের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতে পাঠায়। আদালতের বিচারক তাঁর
জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার
উপপরিদর্শক (এসআই) নীহারিকা সরকার বলেন, রোববার এঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আতাউরকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগি
নারীর ডাক্তারী পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

লেখক