ব্রেকিং নিউজ দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে : পার্বতীপুরে নাগরিক সমাবেশে মামুনুল হকআত্রাইয়ে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানানওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক, পুলিশের অভিযানে স্বস্তিবেতাগীতে ৮ কিলোমিটার খাল কচুরিপানামুক্ত করার উদ্যোগ, সজীব খানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে অভিযান শুরু

রাজবাড়ী শহরে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলামের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাজীপুরের কালীগঞ্জে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম মিঠুন উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আজ রোজ মঙ্গলবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার ভেজাল বেকারী ও শিশু খাদ্য পণ্য ধ্বংস করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ বাজারের গুদারাঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় প্রসিকিউটর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া ও বেঞ্চ সহকারী শিপলু চন্দ্র দাস উপস্থিত … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে … বিস্তারিত পড়ুন

আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা শিশু দুটিকে … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ সনের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশন, আত্রাই, নওগাঁর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেরাত, আজান, হামদ, নাত, রচনা ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গ্রুপ ‘ক’, ‘খ’ ও ‘গ’-তে উপজেলার বিভিন্ন মাদ্রাসা … বিস্তারিত পড়ুন

বেতাগীতে জাটকা রক্ষায় অভিযান, অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

বরগুনার বেতাগীতে জাটকা ও মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযানের মধ্যেও নদীর দুই পাড়ে কিছু মানুষ অবস্থান নিয়ে টর্চলাইটের মাধ্যমে সংকেত দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযানকারী দল কখন নদী থেকে ফিরে যায় এবং কোন দিকে যায়, সে তথ্যও স্থানীয় কিছু দোকানদার ও ক্রেতা সরবরাহ করছেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাত্র ২১-২২ … বিস্তারিত পড়ুন

বেতাগীতে ক্ষুদ্র গার্মেন্টস কর্মসংস্থানের নতুন দিগন্ত

বরগুনার বেতাগীতে কৃষিনির্ভর জনপদে কর্মসংস্থান ও আয়ের নতুন সম্ভাবনা তৈরি করছে ক্ষুদ্র পোশাক কারখানা ‘গ্রীন লিভ ফ্যাশন’। স্থানীয় উদ্যোক্তার উদ্যোগে গড়ে ওঠা এ কারখানায় কাজ করছেন ২৫ জন শ্রমিক, যাঁদের বড় একটি অংশ নারী। বিধবা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় উদ্যোগটি স্থানীয়ভাবে আশার আলো দেখাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা পেলে ক্ষুদ্র এ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের ভোক্তাদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে দুই দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়।সোমবার ২৬ অক্টোবর ২০২৬সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের রাসাদ ইন্টারপ্রাইজ ও সুমনা ইন্টারপ্রাইজ বিক্রয়কেন্দ্রে এ চাল বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত এ কর্মসূচির আওতায় ভোক্তাদের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে শিক্ষক হত্যা: দুই ভাই গ্রেপ্তার, বিরোধের নেপথ্যে জমি ও নির্মাণকাজ

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় (৫৫) হত্যার ঘটনায় দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিকুজ্জামান ওরফে আলো মিয়া (৩৫) এবং তার ভাই আসাদুজ্জামান (৩২)। তাঁদের বাড়ি উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের সোনাপুকুর নয়া মোল্লাপাড়া গ্রামে। আজ সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন … বিস্তারিত পড়ুন