ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

মাহাবুর রশিদ সংগ্রামকে ঘিরে ‘অপপ্রচারের’ অভিযোগ; প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নেতারা দাবি করেন, সম্প্রতি মাহাবুর … বিস্তারিত পড়ুন

খেলাধুলায় তরুণদের উৎসাহিত করতে ফুটবল বিতরণ করলেন রাসেল মাহমুদ সবুজ

তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেছেন যুবদল নেতা রাসেল মাহমুদ সবুজ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমী তরুণদের হাতে তিনি এসব ফুটবল তুলে দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী যুবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। আয়োজকরা … বিস্তারিত পড়ুন

হাজারো মানুষের অংশগ্রহণে পার্বতীপুরে যুবদল নেতা মমিনুলের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

পার্বতীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলামের পিতা মরহুম আব্দুল হাকিমের জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।  শুক্রবার (১২ জুন) বাদ আসর অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা চত্বরে আয়োজিত জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জানাজা শেষে … বিস্তারিত পড়ুন

যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল সুজন-মল্লিক

 ঢাকা, ১২ মে ২০২৬: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল কালাম মল্লিক এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রেজোয়ান হোসেন সুজনের বিরুদ্ধে … বিস্তারিত পড়ুন

যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপন কর্মসূচি, বর্নাঢ্য র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও কালীগঞ্জ পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কালীগঞ্জ আর আর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় ঢাকা মোড় বাসস্ট্যান্ড হতে এক বর্ণাঢ্য র‍্যালী শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এ, জেড, এম, রেজওয়ানুল হক। অনুষ্ঠানে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

রাজবাড়ী প্রতিনিধি: গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে রাজবাড়ী জেলা যুবদল। এ উপলক্ষে রোববার (২৭ অক্টোবর) বিকেলে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয় থেকে জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টুর নেতৃত্বে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে … বিস্তারিত পড়ুন