ব্রেকিং নিউজ কৃষকেরা ধান নিয়ে খাদ্যগুদামে এলে ফিরিয়ে দেওয়া হবে না : খাদ্য প্রতিমন্ত্রীরাষ্ট্র ও গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যক্তির চেয়ে সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে : ঐতিহ্যবাহী দেউলী উৎসবে ডেপুটি স্পিকার কায়সার কামালপার্বতীপুরে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তারকালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার

নওগাঁর আত্রাইয়ে নবাগত ওসি হিসেবে মোঃমুনসুর রহমানের যোগদান

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মুনসুর রহমান। পূর্ববর্তী ওসি মো. মান্নানের বদলিজনিত কারণে গত শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮ টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মো. মুনসুর রহমান আত্রাইয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন। তিনি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক-২

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর রামকোল গ্রামের আব্দুস শুকুর মৃধার ছেলে … বিস্তারিত পড়ুন

সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ বগুড়া ইউনিট প্রধান ও অনুসন্ধান পদে নির্বাচিত আব্দুল মোমিন পিয়াস

শরিফুল ইসলাম রাকিব, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় নিবেদিত সংগঠন “সাংবাদিক নির্যাতন-প্রতিরোধ সেল বাংলাদেশ”-এর বগুড়া ইউনিট প্রধান ও অনুসন্ধান পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক আব্দুল মোমিন পিয়াস। সম্প্রতি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সাংবাদিক আব্দুল মোমিন পিয়াস দীর্ঘদিন ধরে পেশাগত জীবনে নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

মোঃ তৌহিদ হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গলায় ফাঁস দিয়ে মীম খাতুন (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। সে উপজেলার আটমূল ইউনিয়নের ফেনিগ্রাম সাতানা পাড়া ইমদাদুল হক এর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মীম খাতুন এর সঙ্গে একই গ্রামের সৌদি প্রবাসী আমির আলীর প্রায় দুই বছর পূর্বে উভয় পরিবারের সম্মতিতে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ … বিস্তারিত পড়ুন

শরীয়তপুরে মিয়া নুরুদ্দিন অপুর জন্মদিন পালন করলেন নুরুজ্জামান বেপারী

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুরে কৃতি সন্তান মিয়া নুরুদ্দিন অপুর জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব দুবাই প্লাজা সংলগ্ন শরীয়তপুর পৌরসভা যুবদলের কার্যালয়ে উক্ত জন্মদিন পালন করা হয়। শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের নির্দেশে ও শরীয়তপুর পৌরসভার যুবদলের সাধারণ সম্পাদক মোঃ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজির ২ যাত্রী নিহত, আহত ৩

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে নিহত একজন ময়মনসিংহ জেলা তারকান্দা এলাকার … বিস্তারিত পড়ুন

অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক ষড়যন্ত্র: শিক্ষক-অভিভাবক

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ মো. আলীর বিরুদ্ধে আনা ছাত্রী হয়রানির অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন শিক্ষক ও অভিভাবকবৃন্দ। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক-অভিভাবকরা জানান, অভিযোগের দিন (২৩ সেপ্টেম্বর) অধ্যক্ষ আলী মাদরাসায় ছিলেন না। তিনি দোহার উপজেলার সুতারপাড়ায় জামায়াতের প্রার্থীর নির্বাচনী … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে উপজেলা বিএনপির সভাপতি রেজুর পূজা মন্ডপ পরিদর্শন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, আত্রাই উপজেলা বিএনপি’র সভাপতি, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক এস এম রেজাউল ইসলাম রেজু আজ বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় … বিস্তারিত পড়ুন

নওগাঁতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো দুর্গোৎসব

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ হিন্দু ধর্ম অনুযায়ী,প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ের কৈলাসে স্বামীর বাড়িতে।দেবীর অবস্থানকালে এই পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা দেবীর বন্দনা করেন। বিজয়া দশমীতে পূজা উদযাপনের প্রধান আচারের অংশ হিসেবে এদিন নারীরা সিদূর খেলায় অংশ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিক্ষার্থী নিহত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী গোবিন্দ রায়। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর–ফুলবাড়ী সড়কের হাবড়া ইউনিয়নের চতরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক … বিস্তারিত পড়ুন