ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

লালদীঘি হোটেলে অভিযান, ৮ নারী পুরুষ আটক

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের লালদীঘি পাড় এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবাসিক হোটেল থেকে ৪ নারীসহ ৮ জনকে গ্রেপ্তাত করেছে কোতয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) রাত ১টায় এ অভিযান পরিচালনা করা হয়।কোতয়ালী থানার পরিদর্শক মো. আরমান হোসেন জানান, লালদিঘী এলাকার হোটেল লালদীঘিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ৪ জন পুরুষ এবং ৪ জন মহিলাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কোতয়ালী থানার আমতল এলাকার হোটেল সাফিনা ও ফলমন্ডি এলাকার হোটেল সিলভার ইনে অভিযান চালিয়ে ৬ নারী-পুরুষকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এছাড়া অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৮টি আবাসিক হোটেলের লাইসেন্স বাতিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেয় সিএমপির কোতোয়ালি থানা।

লেখক