ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষক দলের কমিটি গঠন

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৭ আগষ্ট ) সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান ও সদস্য সচিব টিএম শাহাদৎ হোসেন ঠান্ডু এ কমিটি অনুমোদন করেন।

নবগঠিত আংশিক কমিটিতে মোঃ নাজমুল ইসলাম কে সভাপতি, মোঃ ইছাহাক আলী মেম্বর কে সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সদস্য শাহরিয়ার হোসাইন সবুজ কে সাধারন সম্পাদক, বিশা সেখ কে যুগ্ম সম্পাদক ও আব্দুর রশিদ সেখ কে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যর আংশিক কমিটি অনুমোদন করেন জেলা কৃষক দল।

নবগঠিত কমিটির নির্বাচিত সকল নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক অ্যাড. নাজমুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান ও সদস্য সচিব টিএম শাহাদৎ হোসেন ঠান্ডুসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লেখক