তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুলঃ
আজ- ২৬ আগস্ট (শনিবার) বিকাল ৪-০০ মিনিটে তানোর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুস ছালাম কে দেখতে আশেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫২’ তানোর – গোদাগাড়ী-১’ জাতীয় সংসদ আসনে জাতীয়তাবাদী দল (বিএনপির) ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহফুজুর রহমান (মিলন)।
এসময় তাঁর সাথে ছিলেন, রাজশাহী জেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
তানোরে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, একরাম আলী মোল্লা, কলমা ইউনিয়ন এর সভাপতি, মোস্তাফিজুর গোদাগাড়ী পৌরসভার সাংগঠনিক সম্পাদক, এস এম বাবু মিয়া, গোদাগাড়ী পৌরসভার দপ্তর সম্পাদক, আব্দুল হান্নান, তানোর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলামসহ গোদাগাড়ী ও তানোর এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।