ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় কলা ব্যবসায়ী নিহত

সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার পান্তাপাড়া এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মোজাম্মেল হক মোজা (৭২) এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার রংপুর ঢাকা মহাসড়কের পান্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, উপজেলার কামারদহ ইউনিয়নে বকচর গ্রামের মৃত নায়েব আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোজাম্মেল হক মোজা পান্থাপাড়া এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে অসাবধানতাবশত ব্যাটারী চালিত অটোরিকশা থেকে পড়ে যান। পরে কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক এখনো পলাতক রয়েছে।

লেখক