ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে ১৬ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

সাজ্জাদ হোসেন সাবু গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৬ বোতল ফেন্সিডিলসহ রব্বানী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৫আগস্ট) থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রব্বানী জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে মহাসড়কের উপজেলার বকচর এলাকায় কোল্ড স্টোরের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, এবং তাঁকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার রব্বানীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছ।

লেখক