ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুজন শাজাহানপুর, (বগুড়া)প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার আওতাধীন ৪নং আড়িয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে!

শুক্রবার (৮ই সেপ্টেম্বর ) বিকেলে আড়িয়া বাজার এলাকাস্থ আড়িয়া রহিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল বাছেদ কে সভাপতি এবং মিঠুন ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটির নাম ঘোষণা করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান সাহীন।

সম্মেলনে শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহাবুজ্জামান নাঈমের সঞ্চালনায় আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিন, বরেণ্য অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হক আরজু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান।

অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একেএম জিয়াউল হক জুয়েল।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু জাফর সিদ্দিক (রিপন) , বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নুরুল আমিন শিশির, শাজাহানপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ইনসান আলী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কুদ্দুস, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু ,

এসময় আরো উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মী, সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

লেখক