ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিসিএস সাধারন শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধিঃ
ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরষনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবীসমূহ আদায়ে সাধারণ শিক্ষক সমিতির সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি।
মঙ্গলবার সকাল ১১ টার সময় বিসিএস সাধারন শিক্ষা সমিতি রাজবাড়ী ইউনিটের আয়োজনে রাজবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদ  সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি রাজবাড়ী ইউনিটের সাধারন সম্পাদক এস এম শামছুজ্জমান।
এ সময় উপস্থিত ছিলেন  বিসিএস সাধারন শিক্ষা সমিতি রাজবাড়ী ইউনিটের সভাপতি প্রফেসর হোসনে আরা খাতুন, সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান, আবু জিহাদ আনসারি, তালুকদার মোঃ মোস্তাফিজুর রহমান  সহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি,পদ সৃজন, স্কেল আপগ্রেডেশনসহ নানা দাবী তুলে ধরেন তারা। দাবি না মানা হলে কর্মবিরতি সহ আরো কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন তারা।

লেখক