ব্রেকিং নিউজ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কিচক ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ ও মশাল মিছিল‎যাত্রী সেজে অটোরিকশা চালককে হত্যা, পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ৫নওগাঁর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোঃ ছুফি উল্লাহবেতাগীতে আওয়ামী লীগের হরতাল ও অগ্নিসংযোগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে ট্রাকে থাকা গম পুড়ে গেলেও ড্রাইভার ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৯ টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ষোল মাইল তবারীপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি গম বোঝাই ট্রাকে অবরোধকারীরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের কেবিন পুড়ে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে জানার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক