ব্রেকিং নিউজ প্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিতনওগাঁয় ২৭ দিনে ৬০টি হারানো মোবাইল উদ্ধার, এক বছরে ফেরত ৫৭৭টি

শাহজাদপুরে মাদকাসক্ত কিশোরের আত্মহত্যা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ জেল প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর উত্তরপাড়ার আব্দুল মতিনের ছেলে মোঃ ইমদাদুল । বাড়িতে বিয়ের দাবি জানালে পরিবারের পক্ষ থেকে বিয়ে না করানোয় মোঃ ইমদাদুল (১৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আব্দুল মতিন পেশায় একজন রিকশাচালক।
বিভিন্ন সুত্রে যানা যায়, মঙ্গলবার (১৪ই নভেম্বর) ভোর বেলা ইমদাদুল বাড়ি থেকে বের হয়, পরে সকাল আনুমানিক ৯টায় দ্বারিয়াপুর উত্তরপাড়ার বালুর চর সংলগ্ন জমিতে পরিত্যক্ত একটি ঘরে এলাকাবাসী ইমদাদুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরিবারকে খবর দিলে স্বজনেরা গিয়ে মুমুর্ষ অবস্থায় তাকে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন ইমদাদুলকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে এসআই হারিছুর রহমান প্রধান, আবিদুর রহমান, রঞ্জু মিয়া ও এএসআই ওবায়দুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আল মাহমুদ প্রামানিক।
ইমদাদুলের মা মাবিয়া খাতুন ও ভাই সাজু বলেন, ইমদাদুল দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিলো। তাকে ইতিপূর্বে বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে দেওয়া হলেও সে মাদক ছাড়তে পারেনি । সম্প্রতি সে বাড়িতে বিয়ে করার দাবি জানায়। ইমদাদুলের মা মাবিয়া খাতুন ও ভাই সাজু বলেন নেশাগ্রস্ত ও বেকার ছেলের সাথে কেউ কি মেয়ে বিয়ে দিতে রাজি হয়না। আজ ভোরে সে বাড়ি থেকে বের হয়। সকাল ৯টার দিকে খবর পেলাম সে ১৮টি ঘুমের ঔষধ খেয়ে,গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এই বিষয়ে সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বলেন খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরে আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি এই বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

লেখক