ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে দুই সন্তানের জনক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে গলায় ফাঁস আত্মহত্যা করেছে এক বৃদ্ধ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে পার্বতীপুরের মোমিনপুর ইউনিয়নের দুর্গাপুর (মাঝাপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, শুক্রবার রাত ৮ টার দিকে মোমিনপুর দুর্গাপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের পুত্র মফিজ উদ্দিন মাস্টার (৫৫) দুই সন্তানের জনক সবার অজান্তে নিজ বাড়ীর দরজার সামনে সফেদা গাছের ডালের সাথে মাফলার বেঁধে গলায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায় নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মফিজ উদ্দিন মাষ্টার ঋণগ্রস্ত ছিলেন। তিনি ৩০/৩৫ বছর যাবত টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসী আরও জানা যায়, মফিজ উদ্দিন কিছুদিন থেকে ঋণগ্রস্থ ও দুশ্চিন্তায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, দুশ্চিন্তার কারনেই সে এমনটি ঘটিয়েছে।

এ ব্যাপারে আজ শনিবার সকালে পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার এস আই সাচ্চু’র সাথে যোগাযোগ করা হলে তিনি আত্মহত্যার ঘটনাটি এ প্রতিবেদককে নিশ্চিত করেন। আত্মহত্যার বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায়, পার্বতীপুর মডেল থানা পুলিশ তার পরিবারের কাছে লাশটি হস্থান্তর করেছে।

লেখক