ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

গত ১১-ই এপ্রিল -২০২৪ রোজ-বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত হয়েছে মুসলিম উম্মার সর্ববৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর। তারই অংশ হিসেবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস বগুড়া জেলা কমিটির উদ্যোগে সকাল ৮ টায় বগুড়া জেলা স্কুল মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেন বগুড়া শাহজাহানপুর উপজেলার বিহিগ্রাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ও জমিয়তে আহলে হাদিস ফতেহ আলী মসজিদের খতিব এবং বগুড়া জমিয়তে আহলে হাদিস সংগঠনের সেক্রেটারি মাওলানা আবু নছর মোঃ ইয়াহিয়া।নামাজ শেষে মুহতারাম তার খুৎবায় আসমান জমিন ও মানুষ সৃষ্টির রহস্য, সিয়ামের গুরুত্ব- তাৎপর্য এবং বেশি বেশি দান সাদকা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। পরিশেষে দোয়া/ মোনাজাতের মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রথম জামায়াত শেষ করেন।

লেখক