ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে প্রাণীসম্পদ সেবাসপ্তাহের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এই সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। সদর উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
অনুষ্ঠান উপলক্ষে খামারিরা তাদের খামার হতে গরু, বিভিন্ন জাতের ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল, মুরগী, কবুতর,পাখি, তৈরি খাবার, বিভিন্ন যন্ত্র, কয়েক জাতের ঘাস ইত্যাদি প্রদর্শন করেন।
আলোচনা সভায় বক্তার বলেন, বর্তমান সরকার দেশের খামারিদের কথা মাথায় রেখে এখন পর্যন্ত কোন মাংশ আমদানি করে নাই। বাজারে পশুর খাদ্যের দাম বেড়েছে। তবে সেটা নিয়ন্ত্রন করার চেষ্টা চলছে। কিছু কোম্পানি এগিয়ে এসেছে। আর কিছু কোম্পানি এগিয়ে আসলে পশুর খাদ্যের দাম নিয়ন্ত্রনে চলে আসবে।

লেখক