ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

“দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, শ্রমিকঐক্য জিন্দাবাদ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রেজিঃনং ঢাকা ৩২৭৭ এর আওতাধীন,উপজেলা উপ-কমিটি ঝিনাইগাতী শেরপুর এর আয়োজনে সকাল থেকে সারাদিন বেপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন করেন শ্রমিকরা ।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ সিরাজুল করিম, সভাপতি ঝিনাইগাতী উপজেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঝিনাইগাতী শেরপুর।উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃআশরাফুল কবীর, মোঃবছির আহমেদ বাদল অফিসার ইনচার্জ ঝিনাইগাতী থানা শেরপুর, ঝিনাইগাতী সদর ইউনিয়নের সদস্য জাহিদুল হক মনির। আরও উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার শ্রমিক ইউনিয়ন এর সদস্যগণ, সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক প্রমূখ।

লেখক