ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির শহর শাখার সম্মেলন 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)  রাজবাড়ী শহর শাখা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১মে) সকাল ১১টয়া রাজবাড়ী শহরের আজাদী ময়দান সংলগ্ন  জেলা উদীচী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন জেলা কমিউনিস্ট পার্টির  সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক। অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, জেলা পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম মো. মোস্তফা, পাংশা উপজেলা শাখা সম্পাদক তোফাজ্জেল হোসেন, পাংশা মাছপাড়া শাখা সম্পাদক ইলিয়াস খাঁ। সভা পরিচালনা করেন শহর শাখার সদস্য এ্যাড. বাবন চক্রবর্তী।
এসময় বক্তারা বলেন, দেশের রাজনীতি এখন ব্যবসায়ীদের দখলে।  জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সংসদ সদস্য  ব্যবসায়ী। ব্যবসায়ীরা সংসদ সদস্য হওয়ার কারনে দেশের আইন তৈরি হয় তাদের ব্যক্তিগত সুবিধার জন্য। দেশের সাধারণ মানুষের জীবন কিভাবে যাচ্ছে এই গুলো দেখার সময় বর্তমান এমপি মন্ত্রীদের নেই। কয়েকদিন আগে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আবার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তার চলছে। দেশে একের পর এক ভোটার বিহীন নির্বাচন করা হচ্ছে। মানুষের কাছে থেকে তার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই অপশক্তি রুখতে হলে বাম বিকল্প শক্তি গড়ে তুলতে হবে। একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য কৃষক, শ্রমিক, মেহনতী মানুষদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সারা দেশে কমিউনিস্ট পার্টির বিস্তার ঘটাতে হবে। সমাজতন্ত্র ছাড়া এই শোষণ-বৈষম্য থেকে কখনই মুক্তি পাওয়া সম্ভব না।
সম্মেলনে আব্দুস সাত্তার মন্ডলকে সম্পাদক করে আট সদস্যের কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন আব্দুস সামাদ মিয়া, আজিজুল হাসান খোকা, এ্যাড. বাবন চক্রবর্তী, লিটন চক্রবর্তী, পারভেজ শিকদার সিরাজ, আব্দুল হালিম বাবু  ও কাওছার আহম্মেদ রিপন।

লেখক