ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

গাজীপুরের কালীগঞ্জে মোটর সাইকেল  দুর্ঘটনায় চালকের মৃত্যু 

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া ইউনিয়নের বোয়ালীব্রিজ সংলগ্ন সড়কে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত চালক মোঃ রায়হান মিয়া (২৪)। উপজেলার তুমিলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সুরুজ আলীর ছেলে। অপরজন আহত একই প্রামের মোঃ কামাল হোসেনে ছেলে মোঃ রিফাত (২১)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রায়হান এবং তার সহকর্মী মোঃ রিফাত কালীগঞ্জের হামিম গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানা থেকে দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার সময় বোয়ালী ব্রিজ সংলগ্ন একটি বালুবাহী ড্রামট্রাক অতিক্রম করতে যায়। ট্রাকের পাশে বালু থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনই ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খায়।  মোটর সাইকেলের হাতলের রড চালক মোঃ রায়হানের (২৪) গলার ভিতর ঢুকে যায় এবং মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। অপরজন মোটর সাইকেলের পিছনে বসা মোঃ রিফাত (২১) মারাত্মক আহত হলে স্হানীয় লোকজন ঢাকার একটি হাসপাতালে মূমুর্ষূ অবস্থায় রয়েছেন।

লেখক