ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মে) বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আজকের অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি, ফকরুজ্জামান মুকুট, হেদায়েত হোসেন সোহরাব, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজুর রহমান, সালাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদুল ইসলাম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লূতফুন নাহার মিতা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লেখক