ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নওগাঁর আত্রাইয়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধণা

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে ৪ নং পাঁচুপুর ইউনিয় পরিষদের উদ্যোগে ২০২৪ সনে এসএসসি/দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২২৭ শিক্ষার্থীকে সংবর্ধণা দেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) উপজেলা অডিটোরিয়ামে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যার খবিরুল ইসলাম এর সভাপতিত্বে অধ্যক্ষ মাহবুবুল হক দুলু, ওসি জহুরুল ইসলাম, অধ্যাপক দ্বীন মোহাম্মদ, অধ্যক্ষ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সঞ্চিতা বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এখন থেকেই তোমাদের লক্ষ নির্ধারন করে পড়া চালিয়ে যাবে। কেননা তোমাদের নিজস্ব জ্ঞান বিবেক বুদ্ধি আছে। আর জ্ঞান বিবেক বুদ্ধি হীনেরা পশু সমতুল্য। এসময় কৃতি শিক্ষার্থীদের জুনিয়র হিসাবে কোন স্টেশনে পাবার আশা ব্যাক্ত করেন তিনি।

অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন।

লেখক