ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে খাবার জুস এবং লিফলেট বিতরণ

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে পরিবহন চালক পথচারীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট এবং জুস বিতরণ করা হয়েছে।
১৮-৫-২৪ শনিবার দুপুর ২টায় সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট এবং জুস বিতরণ করা হয়। এ সময় খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট ইমরান হোসেনের নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক আইন সম্পর্কিত লিফলেট এবং জুস বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট ইমরান হোসেন সহ সঙ্গীও ফোর্স এবং নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সহ সভাপতি শাহজাহান জমাদ্দার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, কোষাধক্ষ্য রবিউল ইসলাম সরদার, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান, কার্যকরী সদস্য আলিমুল ইসলাম, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল প্রমুখ।

লেখক