ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাদুল্লাপুরে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী ও অপ্রাপ্তবয়সের ১জন গ্রেফতার

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি শুকনো গাঁজাসহ ২ জন  মাদক ব্যবসায়ী ও অপ্রাপ্তবয়সের ১জনকে গ্রেফতার।

সাদুল্লাপুর কে মাদকমুক্ত করতে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় সাদুল্লাপুর থানার এস আই শামসুজ্জোহা সঙ্গীয় ফোর্সসহ ৩১ শে মে রাত্রি ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট বাজারের হাইওয়ের ওভার ব্রিজের নিচে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, ভুরুঙ্গামারী  কুড়িগ্রাম হতে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট (১৫-৪৭৪৬) অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম ভুরুঙ্গামারী কাটগিরা (শিলকুড়ি) গ্রামের মোঃ ময়ান আলীর ছেলে মোঃ নিজাম উদ্দিন (৪৬) ও ঢাকা কেরানিগঞ্জের কদমতলি ইটাপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মোঃ মিলন (৩৬) এবং অপ্রাপ্তবয়সের একজনকে ২০ কেজি গাজাসহ গ্রেফতার করেছেন সাদুল্লাপুর থানা পুলিশ।

এবিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক