ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

ঈদুল আযহার দ্বিতীয় দিন মাঠে গড়াচ্ছে লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর

মোঃ আতিকুর রহমান, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

আসছে ঈদুল আযহার দ্বিতীয় দিন মাঠে গড়াচ্ছে লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ণিল এই আয়োজন উপলক্ষে বেশ উৎসাহ উদ্দীপনা বেড়েছে ঝিনাইগাতীর ক্রিড়াঙ্গনে।

‘‘মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল’’এই স্লোগানে সাবেক ক্রিকেটারদের নিয়ে ২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের তৃতীয় আসর এটি। এবারের আসরের টাইটেল স্পন্সর করছে  ইশাল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এন্ড ইকুইপমেন্ট।

ইতোমধ্যে ৫২জন সাবেক খেলোয়াড় নিয়ে ঝিনাইগাতী উপজেলার ইতিহাস-ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ৪ টি দলের নাম ও খেলোয়ারদের বন্টনের জন্য ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ঝিনাইগাতী উপজেলা পাঞ্জেরী মডেল স্কুলে আয়োজক কমিটির আহব্বায়ক নাঈম রাহাত পাপ্পুর সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় জমকালো আয়োজনে খেলোয়ড়দের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র শেষে খেলোয়ারদের মধ্যে কোন দল কোন খেলোয়াড় নিয়ে খেলবে, এ বিষয়ে চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছেন আয়োজক কমিটি।  প্রতি দলের অধিনায়ক, সহ-অধিনায়কসহ সংশিষ্ট সকলের উপস্থিতিতে ড্র এর মাধ্যমে ৪ টি দলে খেলোয়াড় বন্টন করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

এবারের আসরে প্রতিবারের মতো লিজেন্ডস অফ মহারশি, লিজেন্ডস অফ গজনী অবকাশ,লিজেন্ডস অফ সোমেশ্বরী, এবং লিজেন্ডস অফ সীমান্ত – চারটি দল তাদের দ্যুতি ছড়াবে। লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট তৃতীয় আসরের পরিচালনা কমিটির আহবায়ক নাঈম রাহাত পাপ্পু বলেন, ২০২১সালে ঝিনাইগাতীর ক্রিকেট ঐতিহ্যের নানা স্মৃতি নিয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোষ্টে আবেগাপ্লুত হয়ে উপজেলার সাবেক সিনিয়র ক্রিকেটাররাও তাদের স্মৃতিচারণ করেন। আমরা এটি দেখে অনুপ্রাণিত হয়ে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি চা চক্রের আয়োজন করি। সেই চা চক্র থেকে তরুণ ও নবীন খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতেই এই টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

লেখক