ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ 

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দূর্নীতিবাজদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ  রাজবাড়ী জেলা শাখা এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মিছিলটি শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে শহরের বাজার ঘুরে রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে বিক্ষোভ সমাবেশ অনু্ষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতী শামসুল হুদা, জাতীয় শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ। সভা সঞ্চালনা করেন মাওলানা মো. সাব্বির হোসাইন।
এসময় বক্তারা প্রধানন্ত্রী শেখ হাসিনা কে উল্লেখ্য দেশ বিরোধী সকল চুক্তি বাতিলকরণ সহ দেশের চিহ্নিত দূর্নীতিবাজদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

 

লেখক