ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কূরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ও মন্তব্যকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দানের জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় জেলা হেফাজতে ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মো. ইলিয়াস মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের সহ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, মহা সচিব হযরত মাওলানা মাসুম বিল্লাহ নেসারী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ নোমানী, অর্থ সম্পাদক আলব্দুল্লাহ মূসা, সদস্য আবু উমার রাকিব প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান।

এসময় তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কূরুচিপূর্ণ মন্তব্য করায় ভারতের হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি অনতিবিলম্বে তাদের ফাঁসির দাবী জানান রাজবাড়ী জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

প্রতিবাদ সভা শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি আজাদী ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে পান্না চত্ত্বর প্রদক্ষিণ করে এসে রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয় এবং সেখানে একটি দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

লেখক