ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কালীগঞ্জে মৎস্য বিক্রেতাকে অর্থদণ্ড ও চিংড়ি মাছ পুড়িয়ে দেওয়া হয়েছে

মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জে জেলিযুক্ত গলদা ও বাগদা চিংড়ি বিক্রির অপরাধে হরে রাম নামে এক মৎস বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ পৌর বাজারে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি।
মৎস্য ও মৎস্য পণ্য ( পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর আওতায় ওই মৎস্য বিক্রেতাকে এ অর্থ দণ্ড প্রদান করা হয়। এরপর জব্দকৃত ১৬ কেজি চিংড়ি বাজারে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবু সামা, বেঞ্চ সহকারী মাহবুবল ইসলাম।

লেখক