ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

গাইবান্ধার সাদুল্লাপুরে দৈনিক কালবেলা’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে দৈনিক কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১৬ই অক্টোবর বুধবার রাত ৮ টায় প্রেসক্লাব সাদুল্লাপুর কার্যালয়ে দৈনিক কালবেলা’র প্রতিনিধি ও প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল এর আয়োজনে ও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজউদ্দিন খন্দকার।প্রেসক্লাব সাদুল্লাপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চ্যানেল এস উপজেলা প্রতিনিধি মোঃ আহসান হাবীব নাহিদ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম-সম্পাদক ও সাদুল্লাপুর থানা শাখার সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, গাইবান্ধা জেলা তাঁতীদলের আহবায়ক ও সাদুল্লাপুর থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আ ফ ম সাজ্জাদ হোসেন (পল্টন), থানা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম, নিউজ 24 গাইবান্ধা জেলা প্রতিনিধি, সাইফুল ইসলাম প্রিন্স, দৈনিক মানবজমিন গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ রওশন হাবীব,প্রেসক্লাব সাদুল্লাপুরের সাধারণ সম্পাদক ও মাইটিভি সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মোঃ শাহীন মিয়া, প্রেসক্লাব সাদুল্লাপুরের কোষাধ্যক্ষ ও ফাস্ট বাংলা নিউজ এর সম্পাদক এ জে আশিকুর রহমান শাওন, সাদুল্লাপুর থানা শাখার সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মশিউর রহমান, যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ সহ প্রেসক্লাব সাদুল্লাপুর এর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রেসক্লাব সাদুল্লাপুরের সাংগঠনিক সম্পাদক ও সারাবাংলা সংবাদের সম্পাদক শেখ নাসির আহম্মেদ নাইস।

এসময় বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উপস্থিত সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আহবান জানান।

লেখক