ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

ডুমুরিয়ায় নিসচা’র প্রস্তুতিমূলক আলোচনা সভা

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার, প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা।
২০-১০-২৪ রবিবার বিকাল ৫ টায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে জাতীয় সড়ক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে যথাযথ মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন নিরাপদ সড়ক চাই একটি জনপ্রিয় জাতীয় সামাজিক সংগঠন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে সড়ক দুর্ঘটনায় হারিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তোলেন। বর্তমানে নিরাপদ সড়ক চাই সারা বাংলার মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে, আমরা সড়ক দুর্ঘটনার নামে হত্যাকান্ড বন্ধ চাই, সড়কে মৃত্যু চাই না, শান্তি চাই। আলোচনা সভায় উপস্থিত ছিলেন
উপদেষ্টা আব্দুল কাইয়ুম জমাদ্দার,গাজী আব্দুল আজিজ, মোল্লা মনিরুল ইসলাম, আহবায়ক মোঃ শাহজাহান জমাদ্দার, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম মুকুল, জুলফিকার আলী ভুট্টো, গাজী সোহেল আহমেদ, মোঃ মহিতুর রহমান, এম এম জলিল, শাহরুজ্জামান সবুজ,আব্দুল হক লিটন, আব্দুল্লাহ খান, জাহিদুল ইসলাম সোহেল, এম এ জলিল, মেম্বার হাবিবুর রহমান, মেম্বার আব্দুল গফফার, আলিমুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

লেখক