ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে  দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দার হাইস্কুল এন্ড কলেজ মাঠে বছিরবানিয়া হাট যুব সমাজ কর্তৃক আয়োজিত খুশি ব্রিকস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট:২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২১ অক্টোবর) বিকেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়। খুশি ব্রিকসের স্বত্ত্বাধিকারী খাদিমুল ইসলাম বাহার এর প্রধান পৃষ্ঠপোষকতায় ৫নং চন্ডিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসার আলী’র সভাপতিত্বে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.জেড.এম মেনহাজুল হক। আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, হান্নান আশরাফি প্রিন্স, একরামুল হক, মোজেল্লুর রহমান, আমিনুল হক, রমজান আলী, রিয়াজুল ইসলাম ভ্যাড়কা, মোস্তাফিজার রহমান, খাইরুল ইসলাম দুলু প্রমুখ।

৮ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চিরিরবন্দর ফুটবল একাদশ দলকে দাউদপুর ফুটবল একাদশ (নবাবগঞ্জ) দল ১-০ গোলে পরাজিত করে। খেলায় প্রধান রেফারী ছিলেন, সাবেদুল ইসলাম ও তাদের সহকারী দু’জন ছিলেন রবিউল ইসলাম ও শরিফুল ইসলাম। খেলার পুরো ধারা বর্ণনায় ছিলেন, তরুণ ক্রীড়া ধারা ভাষ্যকার ও শিক্ষক মোকাররম হোসেন।

লেখক