রাজবাড়ী প্রতিনিধিঃ
ঢাকায় শিক্ষা ভবনের সামনে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী বেসরকারি অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন ও ‘অ্যাপ্লিকেশন টু চিফ অ্যাডভাইজার’ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, বাংলাদেশ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন রাজবাড়ী শাখার সভাপতি শাহ মোস্তফা রশিদ আল কামাল, সাধারণ সম্পাদক মো. কাউছার হামিদ, ডা. আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. আলমগীর হোসেন। এসময় কলেজের অন্যান্য বিভাগের শিক্ষরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষকরা বলেন, ৩২ বছরের বৈষম্য অবসান কল্পে অনার্স- মাস্টার্স শিক্ষকরা তাদেরকে এমপিওভুক্তির দাবিতে ঢাকা শিক্ষা ভবনের সামনে শিক্ষকরা জড়ো হন। এসময় তাদের উপর পুলিশ ন্যাক্কারজনক ভাবে হামলা করে। সারা দেশে সাড়ে তিন হাজার অনার্স- মাস্টার্স শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা করে আসছে। কিন্তু বিগত সময়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্তি করা হয়েছে। কিন্তু আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে। এসময় তারা আন্দোলনে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বঞ্চিত শিক্ষকদের এমপিওভুক্তিকরার দাবি জানান তারা।